Main Menu

হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টায় শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাসেম বিন হাসিম শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লেঞ্জাপাড়া এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

স্থানীয় সূত্রের দাবি, পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করার পাশাপাশি শায়েস্তাগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহিরের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে বলেছেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed