Main Menu

সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু ২৭ নভেম্বর

স্পোর্টস ডেস্ক: সিলেটে শুরু হতে যাচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।

সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থা এবং সিলেট সিটি করপোরেশন ফুটবল দলসহ মোট ১৪টি দল অংশ নেবে।

আগামীকাল ২৭ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মো. নূর হোসেন।

Share





Related News

Comments are Closed