Main Menu

জাতীয় ফটো প্রতিযোগিতায় পুরস্কৃত সিলেটের ফটো সাংবাদিক মামুন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা-২৬’ জাতীয় ফটো প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার পেয়েছেন দৈনিক খবরের কাগজের সিলেটের ফটো সাংবাদিক মামুন হোসেন।

রোববার (২৯ নভেম্বর) রাতে ঢাকার হোটেল ইম্পেরিয়াল ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

‘রূপসী বাংলা জাতীয় ফটো প্রতিযোগিতা-২০২৬’-এ প্রথম পুরস্কার অর্জন করেন ডেইলি স্টারের খুলনার ফটো সাংবাদিক হাবিবুর রহমান। দ্বিতীয় স্থান অর্জন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান ফটো সাংবাদিক মোস্তাফিজ মামুন। তৃতীয় স্থান অর্জন করেন দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো কার্যালয়ের ফটো সাংবাদিক মামুন হোসেন।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের মধ্য দিয়ে সিলেটের ফটো সাংবাদিকতায় গৌরব বয়ে এনেছেন মামুন হোসেন।

Share





Related News

Comments are Closed