সিলেটে হাম উপসর্গে আরও ১শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। দুই মাস বয়সী শিশুটি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ জনে।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত হাম সন্দেহে ২২৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় হাম সংক্রমণ নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০ জন। সব মিলিয়ে বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা ২৩৭।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬০ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৪৬ জন, হবিগঞ্জে ৩০৪ জন, মৌলভীবাজারে ২৭২ জন এবং সুনামগঞ্জে ৫৩৮ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে সিলেট জেলায় ১১ জন, হবিগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৪ জন রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও সন্দেহভাজন মোট ৪৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪০৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৬ জন চিকিৎসা নিচ্ছেন।
Related News
সিলেটে হাম উপসর্গে আরও ১শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।Read More
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed