শরীয়তপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত বেড়ে ২
বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের জাজিরা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ পাশের মাদারীপুরের শিবচর উপজেলাতেও ছড়িয়ে পড়ে।
নিহত ব্যক্তিরা হলেন শরীয়তপুর সদর উপজেলার রুদ্রগড় ইউনিয়নের বাসিন্দা ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দাদন মৃধার ছেলে ও আওয়ামী লীগের কর্মী নিজামউদ্দিন মৃধা (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৯ নভেম্বর) সকাল ৬টার পর পদ্মা সেতুর কাছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পদ্মা সেতুর মুখে মহাসড়ক অবরোধ করেন। তাদের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির সমর্থনে এ অবরোধ করা হয়।
এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং সংঘর্ষ পাশের মাদারীপুরের শিবচর উপজেলাতেও ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় একটি রেস্তোরাঁ, বিএনপির একটি অস্থায়ী ক্যাম্প কার্যালয় ও ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয়।
সংঘর্ষস্থলে ইব্রাহিম নিহত হন এবং নিজামউদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নিজামউদ্দিনের মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল জাজিরা থানার আওতাধীন হওয়ায় এ বিষয়ে সংশ্লিষ্ট থানাই আইনি ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, পদ্মা সেতু ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নাশকতার আশঙ্কায় বিএনপির নেতাকর্মীরা শুক্রবার থেকে পদ্মা সেতু এলাকায় অবস্থান করছিলেন।
তিনি আরও দাবি করেন, রবিবার ভোরে শিবচর ও শরীয়তপুরের বিকেনগর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।
Related News
শরীয়তপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত বেড়ে ২
বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের জাজিরা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষেRead More
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপিরRead More



Comments are Closed