চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তালিকা প্রকাশ করেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারা যুক্ত হয়েছেন নতুন তালিকায়।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। প্রথম ধাপে এক হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Related News
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনRead More
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দ্রুত করতে কানাডাকে অনুরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানিয়েছেনRead More



Comments are Closed