রাঙ্গাবালীতে আ’লীগ ও বিএনপির নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাঠিসোঁটা নিয়ে বাজার নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। ইটপাটকেল নিক্ষেপের কারণে ঘটনাস্থলে যেতে পারছিল না পুলিশ। রোববার রাত ১১টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এলাকায় বিরাজ করছিল উত্তেজনা।
বিএনপির দাবি, আওয়ামী লীগের হামলায় তাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এছাড়া বাজারের দোকানপাট ভাঙচুর ও লুটপাট এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে।
জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে চরবেষ্টিন বাজারে প্রথমে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। এর জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সির অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাজার দখলে রেখেছেন। তাদের হামলায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। কয়েকজন নেতাকর্মী এখনো অবরুদ্ধ রয়েছেন।
চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন জানান, ইটপাটকেল নিক্ষেপ ও অন্ধকারের কারণে সামনে এগোনো যাচ্ছে না।
এদিকে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি জানান, দুই পক্ষ দুই জায়গায় অবস্থান নিয়েছে। কেউ এলাকা ছাড়ছে না।
Related News
রাঙ্গাবালীতে আ’লীগ ও বিএনপির নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপিরRead More
বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজডেস্ক: বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।Read More



Comments are Closed