লন্ডনে জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
প্রবাস ডেস্ক: সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসুরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃ্ত্ত গ্রন্থটি শুধু একটি পরিবারের ইতিহাস নয়, এতে উঠে এসেছে সমগ্র সিলেটের প্রাচীন ইতিহাসের একটি চিত্র। সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী এই গ্রন্থে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন, হযরত শাহ জালাল (রহঃ) এর সিলেট বিজয়ের পর, তাঁর অন্যতম সফরসঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) কর্তৃক তরফরাজ্য বিজয় ও সেই সময়কার বাস্তবতা। এই গ্রন্থে যেমন তুলে ধরা হয়েছে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রঃ) ও তার বংশধরদের বিবরণী ঠিক তেমনি উঠে এসছে সমগ্র সিলেটের প্রাচীন ইতিহাসের একটি সংক্ষিপ্ত খন্ডচিত্র।
তথ্য নির্ভর আঞ্চলিক ইতিহাসই জাতীয় ইতিহাস রচনার ভিত্তি। সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী রচিত ‘‘সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসুরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃ্ত্ত‘‘ গ্রন্থের প্রকাশনা অনুষ্টানে আলোচকবৃন্ত এসবকথা বলেন। আলোচকরা বলেন, হযরত শাহ জালাল (রহঃ) এর সঙ্গে আগত ৩৬০ আউলিয়ার মধ্যে আটজন আউলিয়া জগন্নাথপুরে বসতি স্থাপন করেন, একারনে জগন্নাথপুরকে বলা হয় আট আউলিয়ার জনপদ।
আতোয়াজন পরগানা তথা জগন্নাথপুরের মানুষ সব সময়ই অন্যান্য অঞ্চলের চেয়ে সুখীসমৃদ্ধ। এর কারন এই মটিতে শুয়ে আছেন অসংখ্য পীর দরবেশ সুফী সাধক, ওলি আউলিয়া। তাদের অন্যতম হলেন জহিরপুর সৈয়দ বাড়ির আদিপুরুষ সৈয়দ শাহ অলি উল্লাহ (রহঃ) ।
৮ নভেম্বর রোববার লন্ডন সময় বিকেল পাঁচ ঘটিকায় পূর্বলন্ডনের বাংলা টাউনের ব্রিকলেন জামে মসজিদের কনফারেন্স হলে অনুষ্টিত প্রকাশনা অনুষ্টানে সভাপতিত্ব করেন সৈয়দ অলি উল্লাহ (রহঃ) বংশধর সৈয়দ মোর্তুজা আলী।
টিভি প্রেজেন্টার হেনা বেগম ও ড. আনসার আহমদ উল্লাহর যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন সৈয়দ জোনাব রব্বানী, মূলপ্রবন্ধ পাঠ করেন সম্মিলিত সাহিত্য পরিষদ যুক্তরাজের সভাপতি কবি মোহাম্মদ ঈকবাল। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের লেখক সাংবাদিক মতিয়ার চৌধুরী।
গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত লেখক গবেষক ফারুক আহমদ, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডনের সভাপতি গবেষক মোহাম্মদ হরমুজ আলী, সাংবাদিক টিভি প্রেজেন্টার উর্মি মাজহার, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেসক্লাব লন্ডেনের সভাপতি সাকির হোসেন, ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সহসভাপতি ইমদাদুন খান, রাজনীতিবিদ গয়াছুর রহমান গয়াছ।
জহিরপুর সৈয়দ পরিবারের পক্ষ থেকে, সৈয়দ জুনাব রব্বানী, সৈয়দ সাজ্জাদ আলী, সৈয়দ গোলাব আলী, কবি শাহ লাভলী রহমান, মঈন উদ্দিন চৌধুরী (পাপ্পু), কবি ফয়েজুর রহমান ফয়েজ, কবি শামসুদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ইউকেবাংলা রিপোটার্স ইউনিটির য়ুগ্মসম্পাদক কবি আসমা মতিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সাংবাদিক এ রহমান অলি, লন্ডন বাংলাপ্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রবীণ সাংবাদিক রহমত আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আমির হোসেন, আঙ্গুর আলী, ফারুক মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
লন্ডনে জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
প্রবাস ডেস্ক: সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসুরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃ্ত্ত গ্রন্থটিRead More
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
প্রবাস ডেস্ক : ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫Read More



Comments are Closed