নরমাল ডেলিভারিতে একসঙ্গে এক ছেলে ও তিন মেয়ের জন্ম!
বৈশাখী নিউজ ডেস্ক: একসঙ্গে চারটি নতুন প্রাণের আগমন। দীর্ঘ অপেক্ষার পর একটি পরিবারে যেন একসঙ্গে ফুটল চারটি ফুল। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক প্রসবে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় (২১) নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ চার সন্তানের জন্ম হয়। হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
সুখি রায় দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ তালপুকুর গ্রামের খোকন রায়ের স্ত্রী। খোকন ও সুখি দম্পতির সংসারে এই চার শিশুই প্রথম সন্তান। একসঙ্গে চার সন্তানের আগমনে আনন্দে ভাসছে পরিবারটি। তাঁদের কাছে এ যেন এক জীবনে চারটি নতুন স্বপ্নের সূচনা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস কে সাদেক আলী জানান, নবজাতকেরা হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে তাঁর তত্ত্বাবধানে রয়েছে। শিশুদের ওজন স্বাভাবিক এবং তারা সুস্থ আছে।
হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবিরও মা ও চার নবজাতকের শারীরিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, চার শিশুরই স্বাভাবিক প্রসব হয়েছে এবং তারা সুস্থ রয়েছে। একসঙ্গে চার সন্তানের স্বাভাবিক প্রসব চিকিৎসাসেবার ক্ষেত্রে একটি বড় সফলতা।
এদিকে প্রথমবারের মতো মা-বাবা হওয়া খোকন ও সুখি রায় চার সন্তানকে একসঙ্গে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নতুন অতিথিদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁরা।
Related News
নরমাল ডেলিভারিতে একসঙ্গে এক ছেলে ও তিন মেয়ের জন্ম!
বৈশাখী নিউজ ডেস্ক: একসঙ্গে চারটি নতুন প্রাণের আগমন। দীর্ঘ অপেক্ষার পর একটি পরিবারে যেন একসঙ্গেRead More
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ৭৪টি নরমাল ডেলিভারি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি সম্পন্নRead More



Comments are Closed