Main Menu

বিয়ানীবাজারে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে গৃহবধূ আয়শা বেগমকে হত্যার মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ফখরুল মেম্বার নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

রায়ের এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক।

মামলার বিবরণে জানা যায়, ২০২৬ সালে বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেল। হত্যার পর ঘরের ভেতরে মরদেহ রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে চলে যান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘর থেকে আয়শা বেগমের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে স্ত্রী হত্যার দায়ে সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড এবং অপর আসামি ফখরুল মেম্বারকে খালাস দেওয়া হয়।

 

Share





Related News

Comments are Closed