সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার। সপ্তাহে তিনটি ফ্লাইটের পরিবর্তে এখন থেকে সপ্তাহে পাঁচটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
বুধবার (২৮ অক্টোবর) থেকে নতুন সূচিতে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। এখন থেকে প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার সিলেট-মাস্কাট-সিলেট রুটে ফ্লাইট চলাচল করবে।
এর আগে গত ১ সেপ্টেম্বর সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই রুটে যাত্রা শুরু করে সালামএয়ার। যাত্রীদের চাহিদা ও সাড়া বিবেচনায় সপ্তাহে অতিরিক্ত দুটি ফ্লাইট যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সালামএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেটের যাত্রীদের আস্থা ও সহযোগিতার কারণে এই রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন ফ্লাইট যুক্ত হওয়ায় সিলেটের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগও বাড়বে।
কর্তৃপক্ষ আরও জানায়, সিলেটের যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া অব্যাহত থাকলে শিগগিরই সিলেট-মাস্কাট রুটে সপ্তাহের সাত দিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।
এ লক্ষ্য বাস্তবায়নে এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সালামএয়ার -এর যেকোনো তথ্য, টিকিট সংক্রান্ত সহায়তা ও প্রয়োজনীয় যোগাযোগের জন্য যাত্রীরা নিচের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। Hotline:+8809611901485.
ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ফলে সিলেট অঞ্চলের প্রবাসী যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed