৬৫ দিন সূর্য উঠবে না যে শহরে
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের একটি শহরে শীতের প্রভাব আরও ভিন্ন। সেখানে আগামী ৬৫ দিন সূর্যোদয় হবে না। দুই মাসের বেশি সময় সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হবে শহরটির বাসিন্দাদের।
শহরটির নাম উটকিয়াগভিক। বার্ষিক মেরুরাত্রি বা ‘পোলার নাইট’ শুরু হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় গত ১৮ নভেম্বর দুপুর ১টা ৪২ মিনিটে শহরটিতে সর্বশেষ সূর্য অস্ত যায়। আগামী ২০২৭ সালের ২৩ জানুয়ারি দুপুর ১টার দিকে আবার সূর্যোদয় হওয়ার কথা রয়েছে।
তবে সূর্যোদয় না হওয়ার অর্থ এই নয় যে, পুরো সময় শহরটি ঘন অন্ধকারে ঢাকা থাকবে। দিনের একটি নির্দিষ্ট সময়ে দক্ষিণ দিগন্তে ক্ষীণ আলোর দেখা মিলবে। এ সময়কে বলা হয় ‘সিভিল টোয়াইলাইট’। তখন আকাশে নীল ও কমলা রঙের মনোমুগ্ধকর আভা দেখা যায়। দিনের বাকি সময় বাড়ি, অফিস ও সড়কে কৃত্রিম আলোর ওপর নির্ভর করতে হয় বাসিন্দাদের।
কেন ৬৫ দিন সূর্যোদয় হয় না?
পৃথিবীর অক্ষ প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে থাকার কারণে এমন প্রাকৃতিক ঘটনা ঘটে। শীতকালে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে। ফলে উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলগুলো সরাসরি সূর্যের আলো পায় না। এ সময় সূর্য দিগন্তের নিচে অবস্থান করে। এই ঘটনাকেই বলা হয় ‘পোলার নাইট’ বা মেরুরাত্রি।
উটকিয়াগভিক শহরটি আর্কটিক সার্কেলের প্রায় ৩২০ মাইল উত্তরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহরগুলোর একটি। শহরটির জনসংখ্যা প্রায় ৪ হাজার ৩০০। প্রতি বছর শীত মৌসুমে দীর্ঘ সময় সূর্যোদয় ছাড়াই কাটাতে হয় এখানকার বাসিন্দাদের।
Related News
৬৫ দিন সূর্য উঠবে না যে শহরে
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের একটিRead More
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ স্থাপনা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থ্যাংকসগিভিং ডেRead More



Comments are Closed