স্বর্ণের দামে বিশাল পতন, ভরি ১ লাখ ৯৪,৯৬৪ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বছরের বেশিরভাগ জুড়ে উর্ধ্বমুখী থাকা স্বর্ণের বাজারে ধস নেমে এসেছে হঠাৎ। টানা নবম বারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের প্রতি ভরিতে ৬,১৮২ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে টানা দুই দিনে স্বর্ণের দাম কমল ১৭ হাজার ১৪৬ টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। রোববার (২২ নভেম্বর) সকাল থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। আর ২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। আর ১৮ ক্যারেটের জন্য গুনতে হবে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।
এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এদিকে গত ১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ৯ দফা কমেছে দাম। আর সবশেষ ২ দফায় তো ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম এক ধাক্কায় নেমে গেছে ১৭ হাজার টাকা।
এই টানা দরপতন শুরুর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা; অর্থাৎ এখনকার চেয়ে প্রায় ২৮ হাজার ৫১৮ টাকা বেশি। দেশের বাজারে সবশেষ ১৩ মাস আগে এমন দাম ছিল স্বর্ণের।
Related News
স্বর্ণের দামে বিশাল পতন, ভরি ১ লাখ ৯৪,৯৬৪ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বছরের বেশিরভাগ জুড়ে উর্ধ্বমুখী থাকা স্বর্ণের বাজারে ধস নেমে এসেছে হঠাৎ। টানাRead More
১৪ দিনে ৮ দফা কমেছে স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১,১৪৬ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বছরের বেশিরভাগ জুড়ে উর্ধ্বমুখী থাকা স্বর্ণের বাজারে ধস নেমে এসেছে হঠাৎ। বছরেরRead More



Comments are Closed