Main Menu

হবিগঞ্জে অপহরণ মামলায় তিনজনের ১৪ বছর করে কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে এক নারীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ রায় দেন।

আদালতের পেশকার জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গাজী মিয়া, জাহান মিয়া ও মজনু মিয়া। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এ মামলার আরেক আসামি আব্দুল মান্নানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া বিচার চলাকালে অপর এক আসামির মৃত্যু হয়েছে।

আদালতের পেশকার জিয়াউল হক জানান, ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি এক নারীকে অপহরণের ঘটনায় তাঁর বাবা চুনারুঘাট থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দেন। তবে ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ অভিযোগ থেকে আসামিরা খালাস পেয়েছেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed