Main Menu

সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ৩১৯টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আব্দুল কাইয়ুম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মোগলাবাজার থানার এসআই (নিরস্ত্র) আতিকুর রহমান রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানাধীন ৮ নম্বর মোগলাবাজার ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা যাত্রী ছাউনির সামনে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ন-২০-৬৯০১ নম্বরের কাভার্ডভ্যান থেকে ৩১৯টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা।

আটককৃত আব্দুল কাইয়ুম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দক্ষিণ কলাগাছিয়া গ্রামের হাফিজুর রহমানছেলে।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি-সিটিএসবি (মিডিয়া) মো, আফজাল হোসেন জানান, এ ঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed