সোমবার সিলেট আসছেন এনসিপির কেন্দ্রীয় ৩ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন স্থানে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর এবং দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এমপি এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় যুব শক্তি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান।
Related News
সোমবার সিলেট আসছেন এনসিপির কেন্দ্রীয় ৩ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখRead More
সিলেটে সাবেক এমপি’র বাড়িতে হামলার চেষ্টা, পুড়ল ১২ মোটরসাইকেল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুরRead More



Comments are Closed