কমলগঞ্জে বীরাঙ্গনা স্বীকৃতির আগেই বিনা চিকিৎসায় মারা গেলেন জয়গুন নাহার খানম

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বীরাঙ্গনা স্বীকৃতির আগেই বিনা চিকিৎসায় মারা গেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের জয়গুন নাহার খানম (৬৮)। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম ত্যাগী ব্যক্তিত্ব এই বীরঙ্গনা দীর্ঘদিন বার্ধক্য ও নানা শারীরিক জটিলতাজনিত রোগে ভোগে শুক্রবার (২৩ অক্টোবর) ভোর ৬টায় নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সংলগ্ন চাতলাপুর চা বাগান এলাকায় পাকিস্তানী হানাদারের ক্যাম্পে বীভৎস নির্যাতনের শিকার হয়েছিলেন। স্বাধীনতার পর পরিবার ও সমাজের নানা কটু কথার শিকারন হওয়া ওই বীরঙ্গনা জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা পাননি। বীরঙ্গনা জয়গুন নাহার খানম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শমমশেরনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্যRead More



































