বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মনফর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।
মনফর উদ্দিন (২০ অক্টোবর) মঙ্গলবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় মঙ্গলবার রাতে মির্জারগাঁও গ্রামের রাজিবুল মিয়া বাদি হয়ে ৩৭ জনের নাম উল্লেখ্য করে আর ৩০/৩২জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে এজাহারনামীয় ৩ জনকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মির্জারগাঁও গ্রামের মৃত মনু মিয়ার ছেলে ছাইদুল মিয়া (২৯), শাহীন মিয়া (২৭), একই গ্রামের তছির উদ্দিনের ছেলে সালমান আহমদ কাঞ্চন (২৫)। তাদেরকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে থানাপুলিশ।
এদিকে, লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকের কলেজের মর্গে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মির্জারগাঁও গ্রামের শাহজাহান মিয়া ও খালেদ মিয়ার লোকজনের মধ্যে র্দীঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিবোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুম্মা প্রথমে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় লাঠি-সোটা নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অনন্ত ১৫জন আহত হন। এরই মধ্যে গুরুত্বর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে মঙ্গলবার বিকেলে শাহজাহান মিয়ার পক্ষের আহত মনফর আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন- নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা হয়েছে। এ মামলার ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
বৃহস্পতিবার জৈন্তাপুরের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে সড়ক উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানাRead More
বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মনফর উদ্দিন (৫৫) নামের একRead More



Comments are Closed