বৃহস্পতিবার জৈন্তাপুরের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে সড়ক উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বুধবার (২১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জৈন্তাপুর কার্যালয়।
জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়নকাজের জন্য জৈন্তাপুর উপকেন্দ্র থেকে জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মেরামতকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
Related News
বৃহস্পতিবার জৈন্তাপুরের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে সড়ক উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানাRead More
বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মনফর উদ্দিন (৫৫) নামের একRead More



Comments are Closed