নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: ‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গনে র্যালীটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ছয়ফুল করিম চৌধুরী হায়াতের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল মুহিত দিদার, নিসচা সিলেট জেলা শাখার সহ-সভাপতি আহমদ জাকারিয়া, আব্দুর রহমান, আব্দুল হাছিব, সদস্য শরীফ আহমদ। সমাবেশেRead More



































