সিলেট সেটেলমেন্ট অফিসের দালালচক্রের ৬ সদস্যকে কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে (ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা) দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব-৯ ও জেলা প্রশাসন। অভিযানে দালালচক্রের ৬ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (৫ জুলাই ) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং জেলা প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। র্যাব-৯ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা, হয়রানি এবং অবৈধভাবে অর্থ আদায় করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনাRead More



































