সিলেটে ১,৬৭৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরান মাজার রোড এলাকার একটি বাসা থেকে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ মো. নাজিম উদ্দিন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শাহপরান থানাধীন আইসক্রিম ফ্যাক্টরি গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজিম উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার নাটেশ্বর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।
এসআরবি-৯ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানির একটি দল দুপুরে ওই বাসায় অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে নাজিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেখানো মতে ঘরের খাটের তোষকের নিচে কালো পলিথিনের ব্যাগে রাখা নয়টি বায়ুরোধক প্যাকেট থেকে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম উদ্দিন সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ১,৬৭৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরান মাজার রোড এলাকার একটি বাসা থেকে ১ হাজার ৬৭৫Read More
শাহজালাল মাজারে মিললো দানের সাড়ে ৮৮ লাখ টাকা, সোনা-রূপা ও ১৮ দেশের মুদ্রা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও সিলগালা করা ডেকচি থেকে পঞ্চমRead More



Comments are Closed