কানাইঘাটে এক সিএনজি চালকের ছুরিকাঘাতে আরেক চালক খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন (৩২) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। জানা গেছে, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার স্টান্ডের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে শাহাবউদ্দিনের সঙ্গে অপর এক চালকের বাকবিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন শাহাবউদ্দিনের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলRead More



































