রাজবাড়ীতে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়ার জেরে রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রকাশ্য দিবালোকে প্রজেক্টে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মো: আসাদ মন্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা যায়। ভুক্তভোগী আসাদ মন্ডল অভিযোগ করে জানান, দীর্ঘ ১৬-১৭ বছর ধরেRead More



































