পীরগঞ্জে ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিপুল চন্দ্র বর্মন উপজেলার রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মহান চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় মজিদপুর মৌজায় রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের উত্তর দিকে একটি ধানক্ষেতে বিপুলের মরদেহ পড়ে ছিল। ঘটনাস্থলের পাশে একটি চার্জার ভ্যানও পড়ে থাকতে দেখা যায়। ধানক্ষেতের কয়েকটি স্থানে ধানগাছ ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে বিপুলের সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে রাত ১টার দিকে পীরগঞ্জ থানার পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
পীরগঞ্জে ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামের এক ভ্যানচালকের গলাকাটাRead More
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More



Comments are Closed