বান্দরবানে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২ জন ঘটনাস্থলেই নিহত এবং অপর ৫ জন গুরুতর আহত আহত হন।
সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে থানচির ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় টেন্ডুমুখ নৌ বিজিবির চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন এর নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বিজিবি সদস্যরা ২ জনকে মৃত এবং অপর ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহত ৫ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে বলে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)রং অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানিয়েছেন।
Related News
বান্দরবানে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদেRead More
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More



Comments are Closed