সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান, আটক ৬১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের অপরাধ দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে মহানগর পুলিশ।
এ অভিযানে বুধবার (৭ অক্টোবর) ভোর পর্যন্ত ৬১ জনকে আটক করা হয়েছে। এরআগে সোমবার রাত থেকে এ অভিযান শুরু হয়।
মঙ্গবার রাতে নগরের ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে, মাছিমপুর, উপশহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় রাতে অকারণে আড্ডা, মাদকসেবন ও জুয়া খেলার অভিযোগে কয়েকজনকে আটক ও বাকীদের সতর্ক করা হয়। রাতে বিনা কারণে বাইরে আড্ডা না দিতে বলা হয়।
অভিযানে সবচেয়ে বেশি ১৮ জনকে আটক করা হয়েছে কোতোয়ালি মডেল থানা এলাকায়। এছাড়া শাহপরাণ (রহ.) থানায় ১২, এয়ারপোর্ট থানায় ১১, দক্ষিণ সুরমা থানায় ৮, জালালাবাদ থানায় ৭ এবং মোগলাবাজার থানায় ৫ জন আটক করা হয়।
এছাড়া মহানগর পুলিশের নিয়মিত অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৪৭জনকে গ্রেপ্তার ও ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৪ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি রয়েছে।
এিসিময়ে ২৫০ গ্রাম গাঁজা,২৬ পিস ইয়াবা ও ৭৮,৪০৭ টাকার ভারতীয় পন্য উদ্ধার করা হয়।
এছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৪ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; যার মধ্যে মামলা প্রদান-৬৬টি যানবাহন এবং আটক-৮৮টি যানবাহন।
Related News
খাদিমনগরে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার হারিছ আলী মেয়ে রুজিRead More
ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের মশা নিধন কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগRead More



Comments are Closed