Main Menu

সিলেটের সীলামে রাসেল হত্যা মামলায় গ্রেফতার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল আহমদ (২৩) হত্যাকাণ্ডের পাঁচ দিন পর দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি।

বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম শেখপাড়ার আব্দুল মুকিত মকুর ছেলে ইয়াসির আহমেদ ফাহিম ও আচার মিয়ার ছেলে আব্দুস সামাদ।

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল ইসলাম ভূঁইয়া সুনামগঞ্জ থেকে রাসেল আহমদ শাহ হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি। তবে এসআরবি এখনো তাদের পুলিশের কাছে হস্তান্তর করেনি। বাকি আসামিদের গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর সিলেটের দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একজনের দেওয়া পোস্ট ও তাতে অন্যজনের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সূত্রপাত হয়। গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে রাসেল আহমদ শাহ ছুরিকাঘাতের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরে দুই পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত শনিবার (৩ অক্টোবর) ময়নাতদন্ত শেষে রাসেলের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed