Main Menu

সাতক্ষীরায় ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন মেধাবী শিক্ষার্থী পেল বাই-সাইকেল

বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার পাঁচ উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে জানানো হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম ও দ্বিতীয় রোলধারী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি দুটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। আশাশুনি, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন মেধাবী শিক্ষার্থীরা এ সুবিধা পেয়েছে।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ।

অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Share





Related News

Comments are Closed