সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেটের সার্কিট হাউসে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান, শাহ আহমদুর রব, নুরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো: আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদ মো: লায়েক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতিRead More



































