একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে একযোগে ঢাকা শিক্ষা বোর্ডসহ সমন্বিত শিক্ষা ব্যবস্থার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে সারাদেশে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে আবেদন করেও আসন পাননি ১৪ হাজার ৪১৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ পেয়েও কাঙ্ক্ষিত পছন্দক্রম বা প্রতিযোগিতার কারণে প্রথম ধাপে কোনো প্রতিষ্ঠানে মনোনীত হননি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী। ফলাফল দেখতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) প্রবেশ করে এসএসসি রোল,Read More



































