ঝিকরগাছায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরীফপুর গ্রামে দেড় বছর বয়সী শিশু সন্তানসহ এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে থানা পুলিশ শরীফপুর গ্রামের শশুর বাড়ি থেকে রেবেকা খাতুন (২৬) ও তার দেড় বছর বয়সী ছেলে সোহরাব হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। রেবেকা ওই গ্রামের জনি মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, মা ও শিশুর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রেবেকা খাতুন দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং স্বামীর সঙ্গেRead More



































