নাশকতা: দেশ ও দশের ক্ষতি কাম্য নয়

আতিকুর রহমান নগরী: ‘নাশকতা’ শব্দের অর্থ হলো ধ্বংসাত্মক কাজ। এর আরেকটি অর্থ হলো রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড। নাশকতা বলতে সাধারণত এমন কোনও কাজকে বোঝায় যাতে করে কোনও বস্তু বা ব্যবস্থার ক্ষতি বা ধ্বংস হয়। একটি দেশ কেবল তার ভূখণ্ড, সরকার কিংবা রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশ মানে এ দেশের মানুষ, মানুষের স্বপ্ন, জীবিকা, নিরাপত্তা, সম্পদ ও ভবিষ্যৎ। তাই রাজনৈতিক কিংবা অন্য কোনো স্বার্থে এমন কর্মকাণ্ড কাম্য হতে পারে না, যার পরিণতিতে ক্ষতিগ্রস্ত হয় দেশ ও সাধারণ মানুষ। নাশকতা কখনো কোনো সংকটের সমাধান হতে পারে না; বরং তা সংকটকে আরও গভীর করে। রাজনৈতিক মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্ব, দাবি আদায়েরRead More



































