সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি, শ্রীপুর, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় গরু, মহিষ, প্রসাধনসামগ্রী, কমলা, কম্বল, জিরা, টমেটো, গাড়ির টায়ার, চকলেট, মুভ স্প্রে ও চিপস আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন ও সোয়েটার জব্দ করা হয়েছে। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা।
সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।
আটক পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Related News
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকাRead More
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More



Comments are Closed