Main Menu

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী করে জানান, ২৭ নভেম্বর, শুক্রবার বিকাল ৪টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মোহাম্মদ ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার দুপুরে সেন্টমার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। চিংড়ি মাছ খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তার শ্বাসকষ্ট শুরু হয়।

পরে তাকে দ্বীপের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে স্পিডবোটে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed