সিলেটকে আধুনিক ও পর্যটন নগরী হিসেবে গড়তে যাত্রা শুরু করছে সিউক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকাকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। আগামী ২৫ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে সিউকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১১টায় নগরের বন্দরবাজার-সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টায় নগরীর নাইওরপুলস্থ সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান রেজাউল হাসান কায়েস লোদী এসব তথ্য জানান। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৩-এর আওতায় গঠিত সিউকের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক ও পর্যটনবান্ধব নগরী প্রতিষ্ঠা, সুষম ও পরিকল্পিত উন্নয়ন, ভূ-প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পর্যটনRead More



































