ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সী আব্দুল খালেক হান্নান মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বৃদ্ধ ওই শিশুর দুঃসম্পর্কের দাদা। গত সোমবার (১২ অক্টোবর) পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল খালেক হান্নান মিয়া উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের নওয়াজ উল্লার ছেলে। স্থানীয়রা জানান, শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে গলমুকাপন গ্রামের এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছে। সেই সুবাদে আব্দুল খালেক হান্নান মিয়া ওই বাড়িতে যাতায়াত করতেন। জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান হান্নানRead More



































