১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো। আঞ্চলিক সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি বিবেচনায় সোমবার (১৯ অক্টোবর) যৌথ বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়। ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সতর্কতা জারি করা দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরায়েল। যৌথ বিবৃতিতে মার্কিন নাগরিকদের আপাতত এসব দেশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমানে ওই ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে, বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে এবং সংশ্লিষ্ট অঞ্চলে থাকা মার্কিনRead More



































