পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশে আবারও উঁকি দিয়েছে হিমালয়ের মায়াবী সৌন্দর্য—বরফে মোড়ানো কাঞ্চনজঙ্ঘা। দূর দিগন্তে নীল আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শুভ্র পর্বতশৃঙ্গ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। ভোরের আলো কিংবা বিকেলের সোনালি রোদে তার রূপ বদলের খেলা মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। দূর থেকে দেখা এই রূপালি পাহাড়ের হাতছানিতে উত্তরের জনপদ পঞ্চগড়ে তৈরি হয়েছে অন্য রকম আবহ। শরতের শেষভাগে ঋতুর পালাবদলের সঙ্গে সঙ্গে পঞ্চগড়ের প্রকৃতিতেও লেগেছে নতুন রঙ। আকাশ পরিষ্কার থাকলে দূরের দিগন্তে দৃশ্যমান হয়ে ওঠে হিমালয় পর্বতমালার অন্যতম আকর্ষণ, পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। মেঘমুক্ত আকাশ আরRead More



































