Main Menu

জৈন্তাপুরে নারী পাচার চক্রের সদস্য গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে মানবপাচার মামলার আসামি রামিম আহমদকে (২৩) গ্রেপ্তার করেছে এসআরবি-৯ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রামিম আহমদ দরবস্ত এলাকার কলিম উল্লাহর ছেলে।

জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এদআই) সুমিত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকার চিহ্নিত মানবপাচারকারী ও একাধিক মানবপাচার মামলার আসামি রামিম আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভালো চাকরির প্রলোভনে ভারতে নারী পাচার করে আসার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed