Main Menu

সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবির হাসান নামে ৯ মাস বয়সী শিশুটি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আশরাফুলের সন্তান।

তাকে নিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে সর্বমোট ২০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জন।

এসময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে ১০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

রিপোর্ট অনুযায়ী- সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জ জেলায় ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৪৩৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed