সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে নগরীর আল হারামাইন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমপাড়া ইউনিয়নের সালেহপুরের (বড়বাড়ি) বাসিন্দা মরহুম হাজির মিয়ার ছেলে আব্দুল মানিক। জীবদ্দশায় তিনি সালেহপুর জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন। গত সোমবার তাঁর শারিরিক অবস্থার অবনতি হলে স্বজনরা অত্র হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং আইসিইউতে রেখে চিকিৎসা প্রদান করা হয়, জানিয়েছেন মরহুমের বড় ছেলে সাইদুল হক।
মরহুমের জানাযার নামাজ বুধবার (২৮ অক্টোবর) বাদ যোহর সালেহপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষে থেকে নিশ্চিত করা হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের শোক:
মোজাম্মেল হকের পিতা বিশিষ্ট মুরব্বী আব্দুল মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
Related News
সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন মোজাম্মেল হকের পিতা আব্দুলRead More
জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক সাধারণ কমরেড শফিকুর রহমান সুমনRead More



Comments are Closed