কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সুশীল রঞ্জন পাল (৮৫) বুধবার (২৮ অক্টোবর) ভোর ৪.৪৫ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও রাজনগর উপজেলার শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পালের পিতা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ঘোষপুর গ্রামের নিজ বাড়িতে নিবাসী বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের মরদেহে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রিয় মর্যাদা প্রদর্শন কালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, শমশেরনগর পুলিশ ফাঁড়ির মো: রুহুল আমীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো: আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও নির্মল কুমার দাশ, স্থানীয় জনপ্রতিনধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় শ্মশানে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের সৎকার সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা ও শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, শ্রীকৃষ্ণ যুব সংঘ, সানফ্লাওয়ার সনাতনী যুব সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed