লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুলাই লালমনিরহাট সদর উপজেলার দক্ষিণ শিবেরকুটি এলাকায় পাঁচ বছরের এক শিশু রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে বাড়িতে আসে।
এসময় ভিক্টিম শিশুটির মা জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, প্রতিবেশী আলমগীর হোসেন চকলেট দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভিক্টিম। ঘটনার পর ভিক্টিম শিশুটিকে গুরুতর অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিক্টিমের বাবা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে আসামি আলমগীর হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেন আদালত।
এ রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, আমরা ন্যায় বিচার পেয়েছি। এ ঘটনাটি একটি লোমহর্ষক ঘটনা, বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন। এমন রায়ে সমাজে অপরাদ প্রবণতা কমে যাবে।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ এপ্রিল দাখিলের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করেRead More
লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককেRead More



Comments are Closed