Main Menu

মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি-এর নেতৃত্বে শহরের কুদরতউল্লা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইনে আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়। একই আইনে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই পরিবেশ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

Share





Related News

Comments are Closed