দক্ষিণ সুরমার লালাবাজারে জুয়া চক্রের ৪ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টায় দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকার ‘মাহতাজ ভেরাইটিজ স্টোর’ নামে একটি চা দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটকরা হলেন— সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার শাহ সিকান্দর গ্রামের মৃত আমিনউল্লার ছেলে মো. জলিল উদ্দিন (৩৮), হবিগঞ্জ জেলার লাখাই থানার সিংহগ্রামের মো. মিয়া হোসেনের ছেলে মো. সামাইন (৩০), ময়মনসিংহRead More



































