১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৯ মার্চ। এদিন ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ২০ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার বিভাগের ‘ডি’ ইউনিটের পরীক্ষাও নেওয়া হবে। এরপর ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা। ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জিএসটি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের অনলাইন সভায় ভর্তিRead More



































