সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত মো. শিপু মিয়া (৩৫) তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিপু মিয়া বালুবাহী একটি নৌকা নিয়ে তাহিরপুরের টেকেরঘাটের উদ্দেশে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি পৌঁছালে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচা এম জি সম্রাট বলেন, আকস্মিক এ ঘটনায় পরিবারে শোক নেমে এসেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যু হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed