সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গেটের বিপরীতে অবস্থিত আল-মদীনা ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ফার্মেসির সামনেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফার্মেসিটির ফ্রিজে সংরক্ষিত ওষুধের প্রায় ৯৯ শতাংশই মেয়াদোত্তীর্ণ ছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর সেগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed