শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায় এক মাস পর চতুর্থবারের মতো শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ গণনা শুরু হবে।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, জেলা প্রশাসন থেকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং নির্ধারিত সময়েই গণনার কাজ শুরু হবে।
এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়েছে। গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার চেক যুক্ত হলে মোট অর্থ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এর ১৮ দিন পর দ্বিতীয় দফায়, ১১ জুলাই দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণ-রূপাও পাওয়া যায়। সর্বশেষ গত ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খুলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এ সময় দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা-রূপার অলঙ্কারও পাওয়া যায়।
সে হিসেবে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গেছে। যা প্রশাসনের তত্ত্বাবধানে এসব অর্থ মাজার তহবিলে জমা রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও নির্ধারিত নিয়ম মেনে গণনার কাজ সম্পন্ন করে বিস্তারিত হিসাব প্রকাশ করা হবে।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed